জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ ক্লাস্টার পর্যায়ে সাফল্যের ঝড় তুলেছে পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাবলু শেখ :

মোট ৪ টি অংশে ২০ টি ইভেন্টে, ১ম, ২য়, ৩য় এভাবে মোট ৬০ টি পুরস্কার। অংশগ্রহণকারী বিদ্যালয় ১৭ টি। তারমধ্যে পাড়াডগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ২১ টি ইভেন্টে, শীর্ষ অবস্থানে আছে।
পরিচিতি : পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়
কোনাপাড়া, ডেমরা, ঢাকা-১৩৬২
স্থাপিতঃ ১৯৭৮ইং, EIMS No, ৯১৩১০১২০৫০১, EI I No, ১৩৮৬৪৪

প্রধান শিক্ষিকা, শাহানাজ শিমলা বলেন,
আমাদের পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৮ সালে প্রতিষ্টিত হয়ে আল্লাহর রহমতে সুনামের সাথে কাজ করে আসছে।
বর্তমানে এখানে ৪+ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রী পড়াশোনা করছে। মোট ছাত্র ছাত্রী ১৭৩২ জন।
শিক্ষক পদ ২১টি হলেও কর্মরত ১৭ জন। তা সত্ত্বেও আমরা আপ্রাণ চেষ্টা করছি এলাকার সবার আশার আলো জ্বালিয়ে রাখতে।
পঠন দক্ষতার ক্ষেত্রে কোনো   বিষয়েই  ৭০% এর নীচে অর্জন নেই। পর্যাপ্ত শিক্ষক পেলে এই মান আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ্।  পড়ালেখার পাশাপাশি আমাদের বাচ্চারা সাংস্কৃতিক সব ক্ষেত্রেও সফলতা বজায় রাখছে। যেমন:
২০২৫ সালে আমার স্কুল প্যারেড প্রতিযোগীতায় জেলা পর্যায়ে ১ম হয়েছে।
২০২৬ সালে আমরা প্যারেড এ ২য় স্থান এবং ডিসপ্লেতে ও ২য় স্থান অর্জন করেছি।
জেলা পর্যায়ে, ঢাকার ডিসি মহোদয় আমাদের পুরুস্কৃত করেন।
এছাড়াও প্রতিবছর আমাদের বাচ্চারা বিভিন্ন পর্যায়ে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগীতা, গণিত দৌড়, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে স্কুলের জন্য সম্মান বয়ে এনেছে।
এই বছর ২০২৬ ইং সনে ৫ম শ্রেণির “তাহিয়া” ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগীতায় “সুন্দর হাতের লেখা” ও “রচনা” প্রতিযোগীতায় যথাক্রমে ২য় ও ৩য় স্থান অর্জন করে।
এছাড়াও প্রতিবছর জাতীয় পদক প্রতিযোগীতায় আমাদের স্কুল বহুবার থানা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ সভাপতিসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
তাছাড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ গুণী শিক্ষক হওয়ার গৌরবও অর্জন করেছে।
এবছরও জাতীয় পদক প্রতিযোগীতায়, ক্লাস্টার পর্যায়ে প্রতিযোগীতা হয় ১৮ মে ২০২৬ রোজ সোমবার।স্থান : ডগাইর সঃ প্রাঃ বিঃ, ডেমরা, ঢাকা। এখানে আমাদের স্কুল ১৯টি ইভেন্টে ১ম স্থান, ৮টি ইভেন্টে ২য় স্থান এবং ২টি ইভেন্টে ৩য় স্থান অর্জন করে।
বিবরণ :
১ম স্থান: জাতীয় পদক প্রতিযোগীতা
ক্লাস্টার পর্যায় –২০২৬
রবীন্দ্রসংগীত : ১. শাহ সুজন মুকুল ৪র্থ (৬) রাজিয়া মুকুল মলি/ শাহজালাল মুকুল
একক অভিনয় : ২. মো: রাতুল তালুকদার ৪র্থ (১২) বিবিআয়শা/ মো: গোলাম মোস্তফা
গল্প বলা : ৩. মো: আব্দুল্লা ৫ম (১৩)
দেশত্নবোধক :  ৪. শাহসুজন মুকুল
আবৃত্তি : ৫. শাহসুজন মুকুল
উপস্থিত বক্তৃতা : ৬.তাহিয়া ৫ম (১) দিলরুবা/মঞ্জুর হোসেন
চিত্র অঙ্কন : ৭. রাবেয়া বুশরা ৫ম (৫২) রুনা বেগম/বাবলু শেখ
কুইজ : ৮. ইয়াকিন (বাংলা), ৯. তোবিয়াজ তাহের ইহান (গণিত)

২য় স্থান /২০২৬
১. গল্প বলা-বালিকা-ফাহিমা, ২. বাংলা কুইজ বালক -সাদিদনুর, ৩. কুইজ-ইংরেজি – রাবেয়া বুশরা, ৪. সাধারন জ্ঞান- বালক-লিখন, ৫. উপস্থিথ বক্তৃতা-বালক-তারক আলম, ৬. পল্লী গীতি-বালক- তোবিয়ান হাহের

৩য় স্থান/২০২৬
১. নৃত্য বালিকা- তাইয়েবা, ২. ইংরেজি কুইজা-বালক-সাদিদনুর, ৩. হামদ-নাত-বালিকা-নাজামুন নাহার, ৪. একক অভিনয়-সাদিকা ইসলাম, ৫. অংক দৌড়- তাহিয়া, ৬. কুইজ-সাধারন জ্ঞান-বালিকা-নাজমুন।
এছাড়াও থানা পর্যায় আমাদের পাড়া ডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৬ সালে পুনরায় শ্রেষ্ঠ বিদ্যায়লের সম্মান অর্জন করেছে।
শুকরিয়া আল্লাহর দরবারে।
অশেষ কৃতজ্ঞতা আমার পরিবারের সবার জন্য, আমার সহকারী শিক্ষক গণ, আমার ছাত্র ছাত্রী, অভিভাবক গণ,প্রতিষ্ঠাতার পরিবার,এলাকা বাসী, কমিটির সবাই।
আল্লাহ আপনাদের সবার উপর রহমত দান করে দিবেন ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *