জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

অনলাইন ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

একই সঙ্গে ফরম পূরণের পর ডেটা এন্ট্রি নিশ্চয়নের সময়ও বাড়িয়ে ১৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণ শেষে ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেটা এন্ট্রি সম্পন্ন করা যাবে। ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে ডেটা এন্ট্রি নিশ্চয়নের সময় শেষ হবে।

এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৮ ও ১৯ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ, ডেটা এন্ট্রি নিশ্চয়ন ও পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *