অনলাইন ডেস্ক:
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান।
তাঁকে এই নিয়োগ দিয়ে তাঁর চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মো. মোস্তফা জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত ২৬ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুন। তবে তিনি জামুকার মহাপরিচালক পদে যোগ দেননি।