Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে গরু চোরসহ ৬ আসামি গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে গরু চোরসহ ৬ আসামি গ্রেফতার

এন আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গরু চোরসহ বিভিন্ন মামলায় মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপারের দিক-নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে এসআই (নিঃ) মোঃ হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বারইয়ারহাট বাজার এলাকা থেকে তিনজন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—
১. সাকিব উদ্দিন (২০), পিতা নাছির উদ্দিন, জামালপুর, ৭নং ওয়ার্ড, জোরারগঞ্জ
২. মেহেদী হাসান (২২), পিতা নুরুল আফসার, পূর্ব হিঙ্গুলী, ৭নং ওয়ার্ড, জোরারগঞ্জ
৩. মঈন উদ্দিন (১৯), পিতা মোঃ হোসেন, মেহেদীনগর, ৬নং ওয়ার্ড, হিঙ্গুলী ইউপি

এছাড়া এসআই (নিঃ) মোঃ জিশান আহম্মেদ, পিপিএম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে জাহিদুল আলম ভুইয়া (৪৪) নামের আরও একজনকে বারইয়ারহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করেন।

অপরদিকে এসআই মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ নজরুল ইসলাম জীবন (২৮) নামের এক ব্যক্তিকে মুহরী প্রজেক্ট এলাকা থেকে গ্রেফতার করেন। একই দিন এসআই মোঃ সালেহ উদ্দিনের নেতৃত্বে আরেক অভিযানে আইনুল ইসলাম লিমন (২০) নামে আরও একজনকে বারইয়ারহাট বাজার এলাকা থেকে আটক করা হয়।

এদিকে এসআই মামুন হাসানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় বেদে পাড়া এলাকা থেকে ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *