আমির হোসেন:
ঝালকাঠির নলছিটি পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ঝাটকা আহরণে বিরত থাকা প্রকৃত জেলে পরিবারের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) বেলা ১১টায় নলছিটি পৌর মিলনায়তনে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি পৌরসভার প্রশাসক রিজভী আহমেদ সবুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান খান হেলাল, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু, মো. সরোয়ার হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ঝাটকা সংরক্ষণে জেলেদের সচেতন করতে এবং তাদের জীবিকা সহায়তায় নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ঝাটকা আহরণ থেকে বিরত থাকা প্রকৃত জেলে পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইদুল কবির রানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ২৭৫ জন জেলের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।