ঝালকাঠিতে ৭৮ হাজার শিশু লক্ষ্যমাত্রা নিয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

আমির হোসেন:

ঝালকাঠিতে ৭৮ হাজার শিশু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার শহরের আঃ ওহাব গাজী শিশু বিদ্যালয় কেন্দ্রে সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে।

সাম্প্রতিক হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি ২০২৬ সালের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় প্রাথমিকভাবে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংক্রমণ রোধ ও আরও প্রাণহানি প্রতিরোধ করা যায়।

রোববার বিকেলে এ উপলক্ষে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জেলার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক অলোক সাহাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেস কনফারেন্সে টিকাদান কর্মসূচির সার্বিক প্রস্তুতি, বাস্তবায়ন পরিকল্পনা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডা. মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *