Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
টঙ্গীতে হযরত শাহ সূফি কেরামত আলী শাহ্ (র.আ.)–এর ভক্ত হযরত শহীদ পাগলার আদেশক্রমে কেরামত আলী শাহ্–এর স্মরণে বাৎসরিক ওরশ মোবারক ও বাউল গান - দৈনিক স্বাধীন সংবাদ

টঙ্গীতে হযরত শাহ সূফি কেরামত আলী শাহ্ (র.আ.)–এর ভক্ত হযরত শহীদ পাগলার আদেশক্রমে কেরামত আলী শাহ্–এর স্মরণে বাৎসরিক ওরশ মোবারক ও বাউল গান

মোঃ মুজাহিদুল ইসলাম:

শুক্রবার (২৮শে নভেম্বর ২০২৫ ইং) তারিখ রাত ৯ ঘটিকার সময়, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন হোন্ডা রোড, সুর দোলা সংগীত একাডেমিতে হযরত শাহ সূফি কেরামত আলী শাহ্ (র.আ.)–এর ভক্ত হযরত শহীদ পাগলার আদেশক্রমে কেরামত আলী শাহ্–এর স্মরণে বাৎসরিক ওরশ মোবারক ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে, ওরশ কমিটির পরিচালক বাউল শিল্পী জনাব মোঃ বাবুল দেওয়ানের পরিচালনায় ওরশ মোবারক ও বাউল গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মাজুখান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুল ইসলাম নুরু। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সুরের দোলা একাডেমির পরিচালক মোঃ ফারুক হোসেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী মোঃ তাজুল ইসলাম জিরো। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাউল শিল্পী অনন্যা দেওয়ান ও বাউল শিল্পী পায়েল সরকার। পৃষ্ঠপোষকতায় ছিলেন সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদক মুক্ত বাংলা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক এস এম সানোয়ার। কৃতজ্ঞতায় ছিলেন উত্তরার বিশিষ্ট মোটরগাড়ি ব্যবসায়ী মোঃ শামীম আহমেদ (জামাই)।

উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়। এছাড়াও অতিথিদের ফুল দিয়ে বরণ করা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শেষে বাউল গান শুরু হয়। বাউল গানে অংশগ্রহণ করেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বাউল শিল্পী মোঃ শাহীন দেওয়ান—সভাপতি, গাজীপুর সততা বাউল একাডেমি; বারেক বৈদেশী—সভাপতি, হযরত শাহ্ কবির (র.) মাজার, উত্তর খান; মোঃ কবির দেওয়ান—বিশিষ্ট গীতিকার, সুরকার ও বাউল সংগীত শিল্পী; মোঃ জাহাঙ্গীর বয়াতী—প্রয়াত বাউল সাধক দলিল উদ্দিন বয়াতির সুযোগ্য সন্তান; মোঃ জয়নাল দেওয়ান—সাধারণ সম্পাদক, গাজীপুর সততা বাউল একাডেমি; এবং মোঃ আমির হোসেন—বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পীবৃন্দ।

তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *