উজ্জ্বল মিয়া:
টাঙ্গাইলের করটিয়া সাদত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শুক্রবার (১৭ এপ্রিল) করটিয়া এইচ এম ইনস্টিটিউট কলেজে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে কামরুজ্জামান রিপন (গরুর গাড়ি) ১১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফ আলী (চেয়ার) পেয়েছেন ১০৭৭ ভোট।
সহ-সভাপতি পদে মো. জামিল আখতার খান (মই) ৯৮৪ ভোট, আশরাফুজ্জামান আশরাফ (মোটরসাইকেল) ৯৪৮ ভোট এবং মো. আজাদ সিদ্দিকী (মোরগ) ৬৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব সায়মন তালুকদার (রাজীব) (দেয়াল ঘড়ি) ১৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আঃ রশীদ (হরিণ) পেয়েছেন ৭০০ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাছির উদ্দিন (রাজু) ও নাজমুল ইসলাম মনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইন-বিচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে শাহ্ শাহীন এবং হিন্দু ধর্ম সম্পাদক পদে মলয় চন্দ্র পালও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ ও হিসাবরক্ষক পদে শাহজাহান সিরাজ (দোয়াত-কলম) ১০৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. হাসনাত জামিল (তালা-চাবি) পেয়েছেন ৯২৪ ভোট।
দপ্তর সম্পাদক পদে খন্দকার হাসান জোহেব (সি.এন.জি) ১২৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল হাসান (মাছ) পেয়েছেন ৬৬৩ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সজিব মিয়া (ফুটবল) ১২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. লাল মিয়া (ক্রিকেট ব্যাট) পেয়েছেন ৭৩৮ ভোট।
ইসলাম ধর্ম সম্পাদক পদে হাফেজ মো. জামাল মিয়া নির্বাচিত হন।
কার্যকরী পরিষদ সদস্য পদে মো. সাইদুর ইসলাম সানি (টিয়া পাখি) ১১৫৪ ভোট, শিবলী সাদিক (কলসি) ১১৯০ ভোট, মোজাম্মেল তালুকদার (আম) ১০৬৫ ভোট, মো. আঃ করিম (মাইক) ১০২১ ভোট এবং মো. ইকবাল হোসেন (টিউবওয়েল) ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক সায়মন তালুকদার (রাজীব) বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।