ট্রেনে ওঠার চেষ্টায় প্রাণ গেল যাত্রীর

জেলা প্রতিনিধি:

জামালপুরে ট্রেন ছেড়ে দেওয়ার পর দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের নিচে পড়ে তার মৃত্যু হয়।জামালপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। নির্ধারিত সময় অবস্থানের পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়।এ সময় আব্দুল মালেক চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *