Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঢাকায় আসছে ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতাদের ১৮ সদস্যের প্রতিনিধিদল - দৈনিক স্বাধীন সংবাদ

ঢাকায় আসছে ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতাদের ১৮ সদস্যের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিনিধি: দুই দিনের সফরে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (এফআইআই) ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি সোমবার ও মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশে অবস্থান করবে।

সফরকে কেন্দ্র করে এফআইআই ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছেন। প্রতিনিধিদলের একটি অগ্রবর্তী দল এরই মধ্যে ঢাকায় এসে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

সফরকালে ভারতের ব্যবসায়ী নেতারা বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি এফবিসিসিআই ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তাদের সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত দুই বছরে বাংলাদেশ ও ভারত উভয় দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। আমদানি-রপ্তানিতে নানা ধরনের জটিলতা তৈরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ বেড়েছে।

এ পরিস্থিতিতে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদলের ঢাকা সফরকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং বিনিয়োগে নতুন গতি আনার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সফরে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, বিনিয়োগের নতুন সুযোগ তৈরি, আমদানি-রপ্তানি সহজীকরণ এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *