Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঢাকা জেলার শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হলেন আশুলিয়ার আবুল কালাম আজাদ! - দৈনিক স্বাধীন সংবাদ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হলেন আশুলিয়ার আবুল কালাম আজাদ!

মোঃ সাইদুল ইসলাম:

ভূমি সেবায় বিশেষ অবদান, কাজের স্বচ্ছতা, উদ্ভাবন এবং নাগরিক হয়রানি লাঘবের স্বীকৃতিস্বরূপ ২০২৫-২০২৬ অর্থবছরে ঢাকা জেলার শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা (ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম আজাদ।

তিনি বর্তমানে আশুলিয়া রাজস্ব সার্কেলের আওতাধীন আশুলিয়া ভূমি অফিসে কর্মরত আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে সততা, নিয়মানুবর্তিতা ও আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি।

বিশেষ করে নামজারি (মিউটেশন), দাখিলা প্রদান এবং অনলাইন ভূমি সেবা ব্যবস্থাপনায় গতিশীলতা আনায় তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়।

এই অর্জনের পর এক প্রতিক্রিয়ায় মোঃ আবুল কালাম আজাদ জানান, এই স্বীকৃতি তার কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সততার সঙ্গে জনগণকে নির্বিঘ্নে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সম্প্রতি আশুলিয়া রাজস্ব সার্কেলের ভূমি অফিসগুলোর সেবা ব্যবস্থাপনায় বেশ কিছু দৃশ্যমান ও জনবান্ধব পরিবর্তন এসেছে, যা সাধারণ সেবাপ্রার্থীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *