Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
তরুণদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষাকে অগ্রাধিকার : পানিসম্পদ মন্ত্রী - দৈনিক স্বাধীন সংবাদ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষাকে অগ্রাধিকার : পানিসম্পদ মন্ত্রী

 লক্ষ্মীপুর,জেলা প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে শহরের টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনের জন্য আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের দেশকে মেধাশূন্য করতে আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করতে একটি চক্রান্ত চলছে।’

তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসা সম্ভব।

মন্ত্রী বলেন, ‘অভাব-অনটনের মধ্য দিয়েই আমরা দেশ পরিচালনা করছি। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা আমাদের অন্যতম চ্যালেঞ্জ।’

লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *