কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ঐতিহ্যবাহী দারগা বাড়ি মাজার জিয়ারত করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু।
মাজার জিয়ারতকালে তারা সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় দেশ, জাতি ও মানুষের কল্যাণ এবং শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাজার জিয়ারত শেষে এমপি মনিরুল হক চৌধুরী ও উৎবাতুল বারী আবু উপস্থিত নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদারসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দারগা বাড়ি মাজারে তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।