নিজস্ব প্রতিবেদক:
দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দেশবাসীকে শারদীয় অভিনন্দন জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে পরিষদটি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিজস্ব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ২৮টি ন্যস্ত বিভাগের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করছে।
পরিষদের উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও কুটিরশিল্প, যোগাযোগব্যবস্থা, পানীয় জল ও স্যানিটেশন, সমবায় ও সমাজসেবা, ক্রীড়া ও সংস্কৃতি, স্থানীয় পর্যটন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম।
বান্দরবানকে একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও সম্প্রীতির মডেল জেলা হিসেবে গড়ে তোলাই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দৃঢ় অঙ্গীকার। দুর্গাপূজা উপলক্ষে পরিষদ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছে।