স্টাফ রিপোর্টার:
প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আজাদ ভূঁইয়া দৈনিক স্বাধীন সংবাদ-এর মিরসরাই উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।
দীর্ঘদিন ইউরোপে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তিনি আবারও সাংবাদিকতায় সক্রিয় হয়েছেন। দৈনিক স্বাধীন সংবাদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অনুপ্রাণিত হয়ে তিনি পুনরায় লেখালেখির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সোলাইমান আজাদ ভূঁইয়া মহান স্বাধীনতা যুদ্ধে সম্মুখসারির একজন বীর মুক্তিযোদ্ধা। সাংবাদিকতা জীবনে তিনি সুনামের সঙ্গে ভয়েস অব আমেরিকা, পাক্ষিক খবরিকা, ব্ল্যাক আই নিউজ এবং প্রেস বিডি টোয়েন্টিফোর-সহ বিভিন্ন জনপ্রিয় সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।
নিয়োগপ্রাপ্তির পর তিনি বলেন, বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
এ সময় তিনি তাঁর নতুন দায়িত্ব পালনে সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।