নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম প্রমুখ। এ সময় ফায়ার সার্ভিসের একটি দল, রেড ক্রিসেন্ট নলছিটি উপজেলা শাখার যুবপ্রধান ইমরানসহ স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সবশেষে নলছিটি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *