নলছিটিতে এতিমদের নিয়ে ফ্রি হেল্থ ক্যাম্প ও বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে ৩৬ জন এতিম শিশুদের নিয়ে ফ্রি হেল্থ ক্যাম্প ও তাদের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নলছিটি পৌরসভার মালিপুর হোসনেয়ারা কটেজে ‘মা’ অরফান এইড স্পনসরশিপ বাংলাদেশ ২০২৫-এর ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ৪র্থ কিস্তির বরাদ্দকৃত এসব মালামাল প্রদান ও এতিম শিশুদের চিকিৎসার জন্য ফ্রি হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়।

এসময় উপজেলার ৫–৭ বছর বয়সের তালিকাভুক্ত মোট ৩৬ জন এতিম শিশুর মাঝে জন প্রতি ৩০ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, সয়াবিন তেল ৩ লিটার, ১ কেজি আপেল, ১ কেজি কমলা, ১ কেজি পেয়ারা, ২.২ কেজি নুডলস, দেড় কেজি বাদাম, দেড় কেজি গুড়াদুধ, আড়াই কেজি বিস্কুট ও দেড় কেজি হারে হরলিক্স বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ প্রোগ্রাম ডিরেক্টর মোঃ মোজাম্মেল হক, অরফান সুপারভাইজার সাজিদ আল আহাদ ও সিবলী তালুকদার, স্থানীয় প্রতিনিধি আঃ ওহাব তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বছর ১ম কিস্তিতে জনপ্রতি টিউশন ফি বাবদ নগদ ৩ হাজার টাকা, ১ ডজন কলম, ১ ডজন পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী ও ২ সেট পোশাক প্রদান করা হয়। প্রতিটি এতিম শিশুকে বছরে প্রতি ৩ মাস পরপর চার কিস্তিতে প্রতিবার সমপরিমাণ সামগ্রী ১৮ বছর বয়স পর্যন্ত প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *