নলছিটিতে দুমাউস এনজিও’র উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী গরু বিতরণ

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটি উপজেলার অসহায় ও হতদরিদ্র পরিবারের স্বাবলম্বিতা অর্জনে গাভী বিতরণ করেছে দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস)। লাইভলিহুড প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে বুধবার (৪ নভেম্বর) আটটি পরিবারের মধ্যে একটি করে গাভী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস)-এর নির্বাহী পরিচালক এইচ এম আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালে মো. ইফাদ ইশতিয়াক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের এলএসপি মো. ওহিদুজ্জামান সোহাগ, দুমাউসের পরিচালক (অর্থ ও প্রশাসন) এইচ এম তানভীর আহমেদ, কো-অর্ডিনেটর আবুল হাসান, প্রধান হিসাবরক্ষক কাম অডিটর মো. আব্দুর রশিদ হাওলাদার, নলছিটি শাখার ব্যবস্থাপক মো. মোতালেব খান, ক্রেডিট অফিসার মো. নুরুজ্জামানসহ প্রকল্পের সুফলভোগীরা।

আয়োজক সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার পরমপাশা ও বিকপাশা গ্রামের দরিদ্র পরিবারগুলোর ওপর জরিপ চালিয়ে আটটি পরিবারকে হতদরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়। পরে পরিবারগুলোর প্রধানদের লাইভলিহুড প্রকল্পের আওতায় গাভী পালন ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রতিটি পরিবারের হাতে একটি করে গাভী তুলে দেওয়া হয়।

আয়োজকদের আশা, গাভী পালনের মাধ্যমে পরিবারগুলো দুধ উৎপাদন ও বিক্রির সুযোগ পাবে এবং ধীরে ধীরে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *