নলছিটিতে বিষ প্রয়োগ করে গরু হত্যা

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে পূর্বশত্রুতার জেরে বিষ প্রয়োগে দু’টি গরু হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য হাসান বিশ্বাস। তিনি জানান, আমার মাছের ঘের সংলগ্ন একটি খামারে গরু লালন-পালন করে আসছি। বুধবার রাতে আমার খামারের কর্মচারী তিনটি গরুকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি খামারে যাওয়ার আগেই একে একে দুটি গরু মারা যায় এবং একটি অসুস্থ অবস্থায় আছে।

তিনি আরও বলেন, গরুর মুখে অস্বাভাবিক ফেনাযুক্ত লালা দেখে অনুমান করা যাচ্ছে যে, বুধবার বিকেলে হয়তো গরুর খাবারের সঙ্গে কেউ বিষ প্রয়োগ করেছে। যে তিনটি গরু মারা গিয়েছে, তার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা হবে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, বিষ প্রয়োগে গরু হত্যার ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *