Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নলছিটিতে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে পানির ট্যাংক বিতরণ - দৈনিক স্বাধীন সংবাদ

নলছিটিতে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে পানির ট্যাংক বিতরণ

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে সুবিধাভোগী হতদরিদ্র ১শ পরিবারের মাঝে বিনামূল্যে ১শটি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১০টায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাজেরা খাতুন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিওটির ঝালকাঠি জেলা ফিল্ড অফিসার মো. আ. ওহাব তালুকদার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মো. আমির হোসেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ বরিশাল অঞ্চলের সিনিয়র প্রজেক্ট অফিসার মো. রহমত উল্লাহ এবং জুনিয়র প্রজেক্ট অফিসার মো. আননূর খান।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে ১০০টি পরিবারের মাঝে বিনামূল্যে ১০টি গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হয়। এছাড়া টিউবওয়েলের বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য প্রতি পরিবারকে ১টি করে মোট ১০০টি পানির ট্যাংক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *