নলডাঙ্গার ধানের শীষের পক্ষে যুবদলের বিশাল মিছিল

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর হাট ও বাজারে রবিবার(১লা ফেব্রুয়ারী) বিকালে ধানের শীষের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন,নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পাপেল তালুকদার ও অনিক তালুকদার।

এছাড়া মিছিলে অংশ নেন ৫ নং ইউনিয়ন যুবদলের সভাপতি তোজাম্মেল হক,সাধারণ সম্পাদক উজ্জল আহম্মেদ,নাটোর জেলা শ্রমিকদলের সহ-সভাপতি জাকির হোসেন ডলার, ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আঃ রহমান,বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন যুবদলের মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক এরশাদ প্রধান, কৃষকদলের সাধারণ সম্পাদক দুলাল মোল্লা, বিএনপি সদস্য সুলতান ও অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পাপেল তালুকদার বলেন,দুলু ভাইকে বিপুল ভোটে জয়ী করতে নলডাঙ্গা উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে,ইনশাআল্লাহ ১২ তারিখের সংসদ নির্বাচনে নাটোরের গণমানুষের নেতা এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই জনগণের রায় নিয়ে সংসদে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *