নান্দাইল সেন্ট্রাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন

মনজুরুল ইসলাম:

নান্দাইল সেন্ট্রাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনাড়ম্বর আয়োজনে গত ১৬ মে শনিবার নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবুতাহের সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজি এবং দৈনিক ইত্তেফাকের নান্দাইল প্রতিনিধি রমেশ কুমার পার্থ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম রতনসহ বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ. কে. রমিজ উদ্দিন আহমেদকে সভাপতি এবং মোঃ খাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ আলমগীর খান, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আতাউল করিম অলি, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান কবীর সাজু এবং সহ-দপ্তর সম্পাদক আমির আল সাদ ইফাত দায়িত্ব পান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ আব্দুল হান্নান মিয়া, মুর্শেদুল কবীর রিপন ও মোঃ হৃদয় হাসান এবং সদস্য হিসেবে শাহ মুহাম্মদ ফয়সাল ও কবীর মিয়া নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *