Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা একটি ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলতে পারি।

আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা চালানো এবং সাধারণ মানুষকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *