নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত মা, আহত মেয়ে

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত মা, আহত মেয়ে
নিহতের বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই বাড়ির একটি পুরোনো দেয়াল ধসে পড়লে মা–মেয়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *