নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য নাজমুল খান শান্ত গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খানের প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২২/০৬/২০২৬ খ্রিষ্টাব্দ ভোর ৫টা ৩০ মিনিটে সোনারগাঁও থানাধীন মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য নাজমুল খান শান্ত (৩১), পিতা: দুরুদ খান, সাং: বাড়ী চিনিশ, ইউনিয়ন: মুগড়াপাড়া, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর বিপুল পরিমাণ পোস্টারসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে সোনারগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *