নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার ১২তম জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জে শুক্রবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জের আলী আহম্মদ পৌর মিলনায়তনে নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার ১২তম প্রযোজনা উপলক্ষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা জনাব জসিম বেপারী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ সানোয়ার খান। তিনি তাঁর সুন্দর ও সাবলীল বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সবুজ রায়। মনোজ্ঞ নৃত্য এবং ক্লাসিক ও মডার্ন ডান্স পরিবেশন করেন স্মৃতি, পলক, কে এইচ জিতু, লিটন বি এস সাগরসহ অন্যান্যরা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মুক্ত খবর-এর বিশেষ প্রতিনিধি ও সিএনএন বাংলা টিভির মোঃ ফিরোজ সাঁই।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহীন, জজ কোর্ট নারায়ণগঞ্জ; বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল, বিশিষ্ট শিল্পপতি মোঃ রাজিব, শ্রমিক নেতা আতাউর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিশাদ, নিউজ ২৪ নারায়ণগঞ্জের প্রকাশক ও সম্পাদক জনাব মিঠু মিয়া, বিশিষ্ট সমাজসেবিকা ফাতেমা আক্তার সিনথিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সুনীল বাবু, বিশিষ্ট ব্যবসায়ী রাজু এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোস্তফা হক বাবু।

অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য উদ্বোধক মোঃ সানোয়ার খান ও প্রধান অতিথি জসিম বেপারী সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার ১২তম প্রযোজনা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার পক্ষ থেকে বিশেষ সম্মাননা হিসেবে উদ্বোধক সম্মিলিত সাংবাদিক পরিষদ ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার খানকেও একটি স্মারক সম্মাননা ক্রেস্ট আয়োজক কমিটি তাঁর হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *