Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২৫ সেকেন্ডের ভিডি - দৈনিক স্বাধীন সংবাদ

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২৫ সেকেন্ডের ভিডি

ও ভাইরাল

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরালনেত্রকোনায় শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৯ জুন) রাতে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া সেতু এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন দেওয়ার পর তিনজন যুবককে ঘটনাস্থল থেকে নেমে যেতে দেখা যায়। ভিডিওতে উপস্থিত কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।

ঘটনার পর বুধবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভে পোড়া দাগ দেখতে পান এবং বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দারা জানান, রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।এদিকে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।পুলিশ আরও জানিয়েছে, ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *