আবুল মাছুম:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বাইকার গ্যাংয়ের মাধ্যমে মাদক চোরাচালানের সময় আনুমানিক ১ লাখ পিস ইয়াবাসহ ৬ জন কথিত মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) র্যাব-৭, চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পটিয়া এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়। অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আনুমানিক ১ লাখ পিস ইয়াবা এবং জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র্যাব-৭, চট্টগ্রামের মিডিয়া সেন্টার, সিপিসি-৩ (বহদ্দারহাট, চান্দগাঁও ক্যাম্প)-এ ব্রিফিং করেন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।