পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে বইপুস্তকে আগুন নিয়ন্ত্রণে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচতলা ভবনটির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভবনটির দ্বিতীয় তলায় সাংবাদিকদের বসার কক্ষে রাখা বইপুস্তকে আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার উৎস জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনে ডিক্যাবের লাউঞ্জে তদন্ত করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *