পাথালিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক একজন দক্ষ, অভিজ্ঞ, দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা!

মোঃ সাইদুল ইসলাম:

পাথালিয়া ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাসহ ইউনিয়নের উন্নয়নে আমূল পরিবর্তন ও গতিশীলতা এসেছে। সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন, গ্রামপুলিশদের আধুনিকায়ন, অফিস স্টাফদের সঙ্গে সুসম্পর্ক, হাসিমুখে নাগরিকদের সেবা প্রদান ও রাজস্ব আদায় বৃদ্ধিতে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এ ছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বয়ং উপস্থিত থেকে তদারকি করে এলাকা পরিচ্ছন্ন করছেন।

এ ছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী পাথালিয়া ইউনিয়নে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা এবং দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ প্রকল্প প্রণয়ন ও সহযোগিতা করে এলাকার উন্নয়নে অবদান রাখছেন। এ ছাড়া সামাজিক কর্মসূচি ভিডব্লিউবি, ভিজিএফ, জিআর চাল সুষ্ঠুভাবে বিতরণ করে স্বচ্ছতার পরিচয় দিয়েছেন।

ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন, বিবিধ সনদ, ট্যাক্স সরকার নির্ধারিত নিয়মে আদায় ও জনগণকে দ্রুত নাগরিক সেবা প্রদান করায় এলাকার জনগণ প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেকের ওপর সন্তুষ্ট।
তাঁর অভিজ্ঞতা ও দক্ষ ব্যবস্থাপনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে পাথালিয়া ইউনিয়নের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা এসেছে। সেবা সহজীকরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *