পূবাইলে হারবাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

খসরু মৃধা:

২৭তম সাধারণ সভায় কালবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি

গাজীপুরের পূবাইলে হারবাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় নির্মলা মারীয়া গির্জা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হারবাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মি. তাপস এস কস্তা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব)-এর চেয়ারম্যান মি. আগস্টিন পিউরিফিকেশন।

বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্টার অ্যাসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস (কাককো) লিমিটেডের চেয়ারম্যান মি. টুটুল রড্রিকস, দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মি. আগস্টিন প্রতাপ গমেজ, গাজীপুর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মো. আবুল হোসেন, দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকার প্রেসিডেন্ট মি. জন মাইকেল গমেজ এবং ভাদুন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সেন্টু জাখারিয়া কস্তা।

এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ মৃধা, দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকার সেক্রেটারি মিসেস মঞ্জু মারিয়া পালমা, হারবাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অ্যাডভোকেট লিমন ডি কস্তা, উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মি. সেন্টু পালমা, মি. অরুণ ডি কস্তা ও অমল ক্রুশ বাবলুসহ সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *