প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাগরী ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সোলায়মান সরকার গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রচারিত একটি ভিডিও ও সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, উক্ত সংবাদ ও ভিডিও প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে টাকা লেনদেনের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিওতে ধারণকৃত ঘটনাটি তাঁর কোনো অফিসিয়াল বা সরকারি দায়িত্বসংক্রান্ত কার্যক্রমের অংশ নয়; বরং এটি একটি সম্পূর্ণ ব্যক্তিগত আর্থিক লেনদেন ছিল, যা ইতোমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে।

মোঃ সোলায়মান সরকার তাঁর বিবৃতিতে বলেন,
“ভিত্তিহীন ও বিভ্রান্তিকর এই তথ্য পরিবেশনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে আমার ব্যক্তিগত সম্মান, পেশাগত সুনাম এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, তিনি আইনানুগ সকল পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন। এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ প্রথাগত আইনি পদ্ধতিতে উত্থাপনের জন্য তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি সংবাদমাধ্যমের কাছে সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন এবং কোনো ঘটনা প্রকাশের আগে যথাযথভাবে সত্যতা যাচাই করার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *