প্রথম আলোর সাংবাদিক কামনাশীষ শেখরের মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক

মোঃ মশিউর রহমান:

প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক ও বিশিষ্ট সাংবাদিক কামনাশীষ শেখরের মা শান্তি সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় টাঙ্গাইল শহরের সাবালিয়াপাড়ায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শান্তি সাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রয়াত শান্তি সাহার আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *