প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর সফল হওয়ায় ৩ জুলাই রাজধানীতে শুভেচ্ছা মিছিল


স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর সফল ও ফলপ্রসূ হওয়ায় আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানীতে একটি শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছে।
মিছিলটি নাইটঙ্গেল মোড়, স্কাউট ভবনের সামনে থেকে শুরু হবে। আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা প্রাইভেট কার চালক দল কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের পাশাপাশি গাজীপুর জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানা কমিটির নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাংগঠনিক পদপ্রার্থী মো. শাহাবুদ্দিন শিকদার ডালিম মিছিলটি সফল করতে সকল সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা প্রাইভেট কার চালক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চলতি দপ্তরের দায়িত্বে থাকা মুন্সি অহিদুর রহমান জুয়েল এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে মিছিল সফল করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *