Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
প্রাণীদেরও কিয়ামতের দিন বিচার হবে, এরপর মাটিতে পরিণত হবে - দৈনিক স্বাধীন সংবাদ

প্রাণীদেরও কিয়ামতের দিন বিচার হবে, এরপর মাটিতে পরিণত হবে

ধর্ম ডেস্ক:

কিয়ামতের দিন শুধু মানুষ ও জিন নয়, পশু-পাখিকেও পুনরুত্থিত করা হবে। তাদের মধ্যকার অন্যায়-অবিচারেরও ন্যায়বিচার করা হবে। এরপর আল্লাহর আদেশে তারা মাটিতে পরিণত হবে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন সব প্রাণীকে একত্রিত করা হবে। এমনকি কোনো শিংওয়ালা প্রাণী যদি দুনিয়ায় শিংবিহীন প্রাণীকে আঘাত করে থাকে, তারও প্রতিশোধ নেওয়া হবে। প্রাণীদের পারস্পরিক অধিকার আদায় ও বিচার শেষ হওয়ার পর তাদের বলা হবে, ‘তোমরা মাটি হয়ে যাও।’ তখন তারা মাটিতে পরিণত হবে। এ দৃশ্য দেখে কাফিররা আফসোস করে বলবে, ‘হায়! আমিও যদি মাটি হয়ে যেতাম।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮২)

অর্থাৎ, প্রাণীদের জন্যও কিয়ামতের ময়দানে এক ধরনের বিচার হবে। তবে মানুষের মতো তাদের জান্নাত বা জাহান্নামে প্রবেশ করতে হবে না। তাদের পারস্পরিক অধিকার ও অন্যায়ের বিচার সম্পন্ন হওয়ার পর তাদের অস্তিত্ব মাটিতে বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে কোরআনেও প্রাণীদের একত্রিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন, ‘ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই এবং নিজ ডানায় উড়ে এমন কোনো পাখি নেই, যারা তোমাদের মতোই একেকটি জাতি।’ (সুরা আল-আনআম, আয়াত: ৩৮)

তাই ইসলামী বর্ণনা অনুযায়ী, প্রাণীদেরও আল্লাহর সামনে উপস্থিত করা হবে এবং তাদের ওপর সংঘটিত অন্যায়ের বিচার হবে। তবে চূড়ান্ত পুরস্কার ও শাস্তির ব্যবস্থা মানুষ ও জিনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *