Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ - দৈনিক স্বাধীন সংবাদ

ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ

স্টাফ রিপোর্টার:

ফটিকছড়িতে একটি আধুনিক ও পরিকল্পিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাৎ করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বুধবার (১২ আগস্ট) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে ফটিকছড়ির বিপুল বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়নের সুযোগ, স্থানীয় সম্পদ ও সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ফটিকছড়িতে একটি আধুনিক ইকোনমিক জোন গড়ে তোলার পরিকল্পনা ও প্রয়োজনীয়তার কথা বিডা চেয়ারম্যানের সামনে তুলে ধরেন এমপি সরোয়ার আলমগীর।

সাক্ষাতে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ফটিকছড়ির সম্ভাবনা যাচাই করতে দ্রুত একটি কমিটি গঠন করে সার্ভে টিম পাঠানোর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এমপি সরোয়ার আলমগীর বলেন, “আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে তাঁর দূরদর্শী পরিকল্পনা ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিচ্ছে। আজ তাঁর সঙ্গে সাক্ষাতে ফটিকছড়ির বিপুল বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেছি।”

তিনি বলেন, “ফটিকছড়িতে একটি আধুনিক ইকোনমিক জোন গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, আজ আনুষ্ঠানিকভাবে সেই স্বপ্নের অভিযাত্রা শুরু হলো। বিডার সার্ভে ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে আমরা দ্রুত এই উদ্যোগকে বাস্তব রূপ দেওয়ার পথে এগিয়ে যেতে চাই।”

ফটিকছড়িতে ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হলে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির ব্যাপক বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *