Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ফটিকছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

ফটিকছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইউনুছ:

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা সদরের জহুরুল হক হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রব। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রনজিৎ কুমার ভট্টাচার্য, নাসির উদ্দিন চৌধুরী, জোহরা খানম, মাওলানা আনিসুর রহমান চৌধুরী প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের খেলাধুলা, বিনোদন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে নজরুল বর্ষ উপলক্ষে স্কুলের জন্য ৫টি ইভেন্ট এবং এবতেদায়ি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের নিমিত্তে আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষা অফিসে অনলাইনে ছাত্র-ছাত্রীদের নাম নিবন্ধন করার জন্য প্রধান শিক্ষকগণকে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *