Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ফটিকছড়ির ভূজপুরে যুবলীগ নেতাসহ দুইজন আটক - দৈনিক স্বাধীন সংবাদ

ফটিকছড়ির ভূজপুরে যুবলীগ নেতাসহ দুইজন আটক

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পৃথক মামলায় এক যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩ জুলাই হেঁয়াকো বাজারের দক্ষিণ পাশে একটি সিএনজি স্টেশনে বিএনপির নেতাকর্মীদের গাড়ি ও মোটরসাইকেল বহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আফছার (৩২)কে গ্রেপ্তার করা হয়। গত ১৩ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

অন্যদিকে, মারামারির অভিযোগে দায়ের করা পৃথক একটি মামলায় মো. নুর আলম (৪৪) নামে আরও একজনকে ১৪ আগস্ট গ্রেপ্তার করা হয়।

ভূজপুর থানা পুলিশ জানিয়েছে, পৃথক মামলায় গ্রেপ্তার দুইজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *