Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ফিফা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ইনফান্তিনো: সেফেরিন - দৈনিক স্বাধীন সংবাদ

ফিফা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ইনফান্তিনো: সেফেরিন

ক্রীড়া ডেস্ক  ::

ফিফা সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। তবে আগামী বছরের ফিফা নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি বিশ্বকাপের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উয়েফা সভাপতি সেফেরিনও এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন।

তবে ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি পদে লড়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন সেফেরিন। তিনি বলেন, উয়েফায় কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং বর্তমান দায়িত্বেই থাকতে চান।

সেফেরিনের মতে, আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার দাবি, ইনফান্তিনো শুধু বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের নয়, সমর্থক, খেলোয়াড় ও কোচদের একটি বড় অংশের আস্থাও হারিয়েছেন।

বিশ্বকাপের অংশীদারত্ব বা শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবিত পরিকল্পনার তীব্র সমালোচনা করেন সেফেরিন। তার ভাষায়, এই উদ্যোগ ২০২১ সালে আলোচিত ইউরোপিয়ান সুপার লিগ পরিকল্পনার চেয়েও ভয়াবহ ছিল।

সেফেরিন বলেন, ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু বিশ্বকাপের কাঠামোই নয়, পুরো ফুটবলই যেন বিক্রি হয়ে যেত। তার এমন মন্তব্যে ফিফার নেতৃত্ব ও ভবিষ্যৎ নির্বাচনী লড়াই নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *