বিনোদন ডেস্ক:
তারকাদের অভিনয়ের পাশাপাশি তাঁদের ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রিয় তারকাকে ঘিরে তাই নিয়মিতই নানা আলোচনা-চর্চা চলে। এবার নিজের বয়স নিয়ে দেওয়া এক মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেয়া পায়েল। অনুষ্ঠানে তাঁর উপস্থিতির পাশাপাশি বয়স নিয়ে করা মন্তব্যও সবার নজর কেড়েছে।
নিজের বয়স প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে, এমন না।’
অভিনেত্রীর এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বয়স নিয়ে খুব একটা ভাবিত নন কেয়া পায়েল। বরং বিষয়টিকে নিজের মতো করেই দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
অনুষ্ঠানে কেয়া পায়েলের উপস্থিতি ও বয়স নিয়ে দেওয়া মন্তব্য—দুটিই ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা আগ্রহ।