Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বরুড়ায় পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ আটক ১, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার আরেকজন - দৈনিক স্বাধীন সংবাদ

বরুড়ায় পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ আটক ১, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার আরেকজন

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে ইয়াবা উদ্ধার, মাদকসেবীদের সাজা প্রদান এবং পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

বসতঘর থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার
গত ১ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটে বরুড়া থানাধীন ১নং আগানগর ইউনিয়নের আগানগর এলাকায় অভিযান চালান উপপরিদর্শক (নিরস্ত্র) এনামুল হক ও তাঁর সঙ্গীয় ফোর্স। অভিযানে সাকিব (২৩) নামে এক ব্যক্তির বসতঘর থেকে তাঁর দখলে থাকা ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। সাকিবের বাবার নাম সহিদ মিয়া ও মায়ের নাম রুবি বেগম। তিনি আগানগর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ইয়াবা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে গত ১ জুলাই মোবাইল কোর্টের মাধ্যমে হৃদয় হোসেন (১৯) ও ফারুক (৪২) নামে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা দুজনেই বরুড়া থানার চৌওরী গ্রামের বাসিন্দা।

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার
এ ছাড়া পর্নোগ্রাফি তৈরি, প্রচার ও তা থেকে সুবিধা আদায়ের অভিযোগে গতকাল ২ জুলাই মো. জয়নাল আবেদীন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি আটক
পাশাপাশি আদালতের তিনটি পৃথক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকেও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বরুড়া থানা পুলিশ।

বরুড়া থানা পুলিশ জানায়, উপজেলায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *