মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়ায় সফরকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জনাব জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) বরুড়া ডাকবাংলোয় মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বরুড়ার সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস এবং বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।
সৌজন্যপূর্ণ এ অভ্যর্থনার মধ্য দিয়ে মন্ত্রীর সফরকে ঘিরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটে। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও শুভেচ্ছা বিনিময় লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, বরুড়ার তলাগ্রাম তারিণীচরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ কে এম আবু তাহের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যোগ দিতে মন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ অতিথিরা বরুড়ায় সফর করছেন।
ক্রীড়াকে কেন্দ্র করে এ আয়োজন শুধু একটি ফুটবল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার চেতনা জাগিয়ে তোলার এক অনন্য প্রয়াস।