রুবেল হোসেন (কুমিল্লা)
কুমিল্লার বরুড়া থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বরুড়া থানা পুলিশ। গতকাল ১২ জুলাই ২০২৬ তারিখে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে সাজা প্রদান করা হয়েছে।
আটককৃতরা হলেন— ১) শাহীন আলম (২৭), পিতা-শাহজাহান, সাং-বরুড়া পৌরসভা এবং ২) বাহার (৪২), পিতা-মৃত হারুনুর রশিদ, সাং-পাঠানপাড়া। উভয়ের বাড়ি বরুড়া থানা, কুমিল্লা জেলায়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পরিচালিত মোবাইল কোর্টে উক্ত দুই আসামিকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বরুড়া থানা পুলিশ। এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।