Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বরুড়া মডেল মসজিদে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ সময় ১০ আগস্ট - দৈনিক স্বাধীন সংবাদ

বরুড়া মডেল মসজিদে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ সময় ১০ আগস্ট

মোঃআনজার শাহ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কুমিল্লার বরুড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জন্য বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বরুড়া থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য বাংলাদেশি নাগরিকদের আবেদনের আহ্বান জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট চারটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো পেশ ইমাম, মুয়াজ্জিন এবং দুইজন খাদিম।

পেশ ইমাম পদ:
এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, যার মাসিক সম্মানী ধরা হয়েছে ১৫ হাজার টাকা। প্রার্থীদের দ্বিতীয় শ্রেণির ফাজিল/কামিল ডিগ্রি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজে কোরআন, কিরাআত ও ইসলাম বিষয়ে গবেষণাধর্মী প্রকাশনার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। খুতবা প্রদান ও জুমা-ওয়াজ মাহফিল পরিচালনায় দক্ষতাও থাকতে হবে।

মুয়াজ্জিন পদ:
একজনকে নিয়োগ দেওয়া হবে এ পদে, মাসিক সম্মানী ১০ হাজার টাকা। প্রার্থীদের দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হাফেজে কোরআন ও স্বীকৃত প্রতিষ্ঠানের সনদধারীরা অগ্রাধিকার পাবেন। আজান, ইকামত ও মসজিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

খাদিম পদ:
দুইজন নিয়োগ দেওয়া হবে এ পদে, প্রত্যেকের মাসিক সম্মানী ৭ হাজার ৫০০ টাকা। প্রার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ, পরিশ্রমী এবং মসজিদের সার্বিক পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজে সক্ষম হতে হবে। মুয়াজ্জিনের অনুপস্থিতিতে আজান ও ইকামত প্রদানে সহায়তার সক্ষমতাও থাকতে হবে।

আবেদনের শর্তাবলি:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু বাংলাদেশি নাগরিকরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ৬ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতিটি পদের জন্য পৃথক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পেশ ইমাম পদে ৫০০ টাকা, মুয়াজ্জিন পদে ৩০০ টাকা এবং খাদিম পদে ২০০ টাকা।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বরুড়া অথবা বরুড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে সরাসরি আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
নিয়োগসংক্রান্ত যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান রনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *