বান্দরবানে ১০ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার শামীম হোসেন সিকদার


বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্টেশন এলাকার লন্ডন রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বান্দরবান সদর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৯৪, তারিখ ৩ জুলাই ২০২৬-এর ভিত্তিতে এসআই (নিঃ) ত্রিরতন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন কিলো-১ ডিউটিতে থাকাকালে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রুনা আক্তার (৩০) লামা উপজেলার নুনের বিল পাড় এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল খায়েরের মেয়ে এবং ইব্রাহিম খলিল (নয়ন দাশ)-এর স্ত্রী।

পুলিশ উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বান্দরবান সদর থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *