বার্ষিক কেন্দ্রীয় রিজার্ভ অফিস পরিদর্শন করেন সিএমপি কমিশনার

কামরুল:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কেন্দ্রীয় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় তিনি কেন্দ্রীয় রিজার্ভ অফিস পরিদর্শন করেন। এ সময় সিএমপির একটি চৌকস দল কমিশনারকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রীয় রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিষয়গুলো পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় অফিসের কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) আমিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আবু বকর সিদ্দিকসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *