বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ সারজিসের

নিজস্ব প্রতিবেদক:

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বের মতো কর্মকাণ্ডের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির উপরে। যেদিন এসব বন্ধ হয়ে যাবে, সেদিন বিএনপি নামে কোনো দল থাকবে না।’

পৃথক আরেকটি পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও প্রশ্ন তোলেন সারজিস। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী পদে থাকার জন্য জনাব তারেক রহমানকে মাসে কত করে চাঁদা দিতে হয়?’

আরেক বক্তব্যে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির কর্মকাণ্ড এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দলটির নেতাকর্মীদের মধ্যে লুটপাট, জমি দখল, দোকানে চাঁদাবাজি, সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

তিনি লেখেন, ‘যে হারে শুরু করেছে…কিছুদিন পর বিএনপি বিএনপির ঘর লুট করবে, জমি দখল করবে, দোকানে চাঁদাবাজি করবে, রক্ত ঝরাবে, জীবন নেবে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *