বিএনপি নেতা ইউসুফ তালুকদারকে প্রাণনাশের হুমকি: রাউজানে আবারও আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব

মোঃ সোহেল: 

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। ঘটনাটি এলাকায় তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ইউসুফ তালুকদার রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। দলের দুঃসময়ে তিনি রাজপথে থেকে নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েছেন বহুবার। এমনকি নিজের বাবা-মায়ের জানাজায়ও নির্বাসিত অবস্থায় উপস্থিত থাকতে পারেননি তিনি।

সাম্প্রতিক সময়ে তিনি ও তার পরিবার আওয়ামী লীগের একদল লেবাসধারী সন্ত্রাসীর টার্গেটে পরিণত হয়েছেন বলে অভিযোগ। গত সপ্তাহে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে ওই সন্ত্রাসীরা ইউসুফ তালুকদার ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।

বিএনপির নেতা গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে দৃঢ় অবস্থান নিয়ে মাঠে থাকা ইউসুফ তালুকদার বলেন,

“আমি বিএনপির একজন কর্মী হিসেবে সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে থেকেছি। কিন্তু এখনো যদি আওয়ামী সন্ত্রাসীদের হাতে প্রাণনাশের হুমকি পেতে হয়, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।”

এই ঘটনায় ইতোমধ্যে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রুজু করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন,

“রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির নিবেদিতপ্রাণ নেতাদের ওপর হামলা ও হুমকি অব্যাহত রয়েছে। ইউসুফ তালুকদার একজন ত্যাগী, সাহসী ও আদর্শবান নেতা। প্রশাসনের প্রতি দাবি জানাই—এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক।”

বর্তমানে ইউসুফ তালুকদার চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার হাত ভেঙে গেছে এবং শারীরিকভাবে তিনি দুর্বল হলেও দলের প্রতি অঙ্গীকারে অবিচল রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *