সূর্য আহমেদ মিঠুন:
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সহায়তায় বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা প্রকৌশলী মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব রাশেদ আহমেদ, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন)-এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘‘রিজিক রেস্টুরেন্ট’’ নামীয় প্রতিষ্ঠানের সুইটমিট ও ফার্মেন্টেড মিল্কের সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ যাচাই করা হয়।
যাচাইয়ান্তে দেখা যায় যে, প্রতিষ্ঠানটির অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ পাওয়া যায়নি। উক্ত প্রতিষ্ঠানকে ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ ও মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়। অন্যথায় বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।