মোঃ বাদশা মিয়া:
ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সাংবাদিক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে সরাইল থানায় একটি সংঘর্ষের ঘটনার প্রায় এক মাস পর দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
বক্তব্যে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন দায়িত্বশীল সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে মামলাটি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে মোহাম্মদ মাসুদের নাম প্রত্যাহার এবং তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এছাড়া সতর্ক করে বলা হয়, দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সরাইলসহ সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিক সমাজ গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচি পালনে বাধ্য হবে।